bokashoka

‘Uncategorized’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি

আড়াল

In Uncategorized on মে 9, 2008 at 1:05 pm


ভদ্রলোক বারান্দায় আরাম কেদারাতে বসে খবরের কাগজ পড়ছিলেন। সকাল আটটার মত হবে। মেঘেদের আজ বুঝি ছুটি হয়েছে। কয়েক ফোঁটা রোদ্দুর এসে খবরের কাগজের অক্ষরের সাথে মিশে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে এসে বারান্দার সামনে দাঁড়াল। হাতে একটা কাগজ। ভদ্রলোক বিরক্ত হলেন। নীচ তলায় বাসা হওয়ায় এই এক সমস্যা। যখন তখন ভিক্ষুক-টিক্ষুক এসে হাত বাড়িয়ে দেয়। ভদ্রলোক বিরক্তি না চেপেই বললেন…

আমাদের পাণ্ডুলিপি-১

In Uncategorized on মার্চ 15, 2008 at 4:12 pm


একঃ

- আমি মহিব। তুমি?
ছেলেটা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকাল। আমি কিছুটা অবাক হলাম। আরে ভাই, কাঁদার কী আছে? আর সাতদিন পরেই তো আমরা বাসায় যাব। বাবা- মা কে ছাড়া কী সাতটা দিন থাকা যায় না? আমি তো ক্লাস সিক্সেও হোস্টেলে থাকতাম। চিটাগাং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। আমি ছেলেটার কাঁধে হাত রাখলাম। সাথে সাথে আমারও কান্না কান্না একটা ভাব হল।

প্রিন্সেস! ঘুমিয়ে পড়েছিস?

In Uncategorized on মার্চ 15, 2008 at 1:17 pm


- আব্বু। স্কুলের টিচাররা আমাকে বকা দিবে?
আমি কোটি কোটি মায়া নিয়ে পাগলটার দিকে তাকালাম। এমনিতে আমার মুখ-খানা কুৎসিত। শুধু সাবা’র দিকে যখন তাকাই- অজস্র মমতা আমার চোখদুটিতে ভর করে। আমার মনে হয়, এই পৃথিবীতে- চোখে এমন মমতা নিয়ে কেউ কারো দিকে তাকায় না। কিংবা তাকাতে পারে না। সাবা আমার মেয়ে। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এ নিয়ে রাজকন্যা’র চিন্তার শেষ নেই। আমি অফিস থেকে ফেরার পর থেকেই কোলের ওপর বসে আছে।