- মা…কাইন্দ না।
মাকে কথাটা বলেই আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। কোথায় যেন একটা কুকুরও কাঁদছে। বাবা’র কবরের পাশে দাঁড়িয়ে আমার কেমন যেন লাগল! এশার কথা মনে পড়ল। এশা এখন কী করছে? আমার কেন জানি মনে হল… আমার যখন মন খারাপ হয়… আমি যখন রাতের বেলা চাঁদের নীচে দাঁড়িয়ে এমন করে কান্না করি…তখন এশা ঠিক বুঝতে পারে! আকাশের ওপরে যার ঘর… তিনি এশার কানে কানে আমার মন খারাপের কথা বলে দেন। …