ঢাকার আজিজ সুপার মার্কেটে কয়েকটা টি-শার্ট ডিজাইন এবং বিক্রী-র স্টল আছে। নামগুলোও বেশ সুন্দর। ”স্বপ্নবাজ” ”পঙ্ক্তি” ”তারা” কাকতাড়ুয়া”। কয়েকদিন আগে আজিজ সুপার মার্কেটে গিয়েছিলাম ”প্যাপিরাস” থেকে কিছু বই কিনব। বই কেনার পর টি-শার্টের স্টল ঘুরে দেখছি। ”কাকতাড়ুয়া”র একটা টি-শার্টে আমার চোখদুটি আটকে গেল। টি-শার্টের সামনের অংশে একটা কবিতা লেখা। কবি এবং কবিতা এমনিতে আমাকে তেমন একটা টানে না ( সুনীল- শক্তি-তারাপদ বাদে )। কিন্তু এই কবিতাটা আমার মাথা খারাপ করে দিল।
মনে হল- ঢাকার আজিজ সুপার মার্কেটে দাঁড়িয়ে কবিতাটা আমারই এত ভালো লাগছে -যারা দেশের বাইরে থাকেন তারা নিশ্চয়ই কবিতাটি’র মর্ম আরো বেশি বুঝতে পারবেন।
উদ্ধৃতি
পৃথিবীর সব সীমান্ত আমায়
বিরক্ত করে।
আমার বিশ্রী লাগে যে আমি কিছুই জানি না
বুয়েনাস এয়াসি কিংবা নিউ ইয়র্ক
সম্পর্কে
আমার ইচ্ছে করে এলোমেলোভাবে
ঘুরে বেড়াই লন্ডনের পথে পথে,
কথা বলি মানুষের সঙ্গে আমার ভাঙ্গা ভাঙ্গা
ভাষায়।
বালকের মতন আমার ইচ্ছে হয়
সকালবেলার প্যারিসে
বাসে চড়ে বেড়াতে।
এবং
আমি চাই একটি শিল্প
যা আমারই মতন
পরিবর্তনশীল।
[দুঃখের বিষয় কবি'র নামটাই আমি জানি না।
কে হতে পারে এই পরিবর্তনশীল কবি?
পৃথিবীর সব সীমান্ত আমায়
বিরক্ত করে।
essh ! jeno amar e kotha !