এক ঘর পরেই ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কালো রঙের একটা টিভি আছে। উপল ইচ্ছে করলেই সোফার ওপর আধশোয়া হয়ে টিভি দেখতে পারে। হাতে রিমোট নিয়ে ইচ্ছেমত চ্যানেল বদলাতে পারে। দাদু কিচ্ছু বলবে না। কে জানে টিভিতে হয়ত খুব সুন্দর কোন কার্টুন হচ্ছে কিংবা ইএসপিএনে বিগ শো’এর রেসলিং হচ্ছে। …
Archive for 2008|Yearly archive page
ছোট্টদের গল্পঃ টিভি দেখ না।
In গল্প on মে 9, 2008 at 1:43 অপরাহ্নরিকশা এবং তার হুড।
In আমার কবিতা on মে 9, 2008 at 1:39 অপরাহ্ন
নিউমার্কেট দুই নম্বর গেট… জনৈক কোন পথচারীর ঘামের গন্ধ নেমে নেমে আসতে চায়।
ঘামের গন্ধ পেছনে ফেলে অবশেষে আমরা রিকশায় উঠে যাই… আহা।
আমি আর জনৈক বালিকা। …
ভারোত্তোলন
In অণুগল্প on মে 9, 2008 at 1:36 অপরাহ্ন
আহাদ চুরুটে একটা টান দিল। প্রত্যেকবার ভারোত্তোলন করার আগে সে একটা চুরুট ধরায়। অতিরিক্ত টেনশন এবং উত্তেজনাই চুরুট ধরানোর কারণ। মাঝে মধ্যে তার মনে হয়- অলিম্পিকে গেলে সে নির্ঘাৎ দেশের জন্য একটা স্বর্ণ জয় করে নিয়ে আসবে। …
তিন টাকা দিয়ে পৃথিবী পাওয়া আমার হবে না… আর কোনদিন।
In আমার কবিতা on মে 9, 2008 at 1:31 অপরাহ্ন
এই ছেঁড়া কাঁথার আবরণ থেকে নিজের শরীরটা অন্য কোথাও নিয়ে যেতে আমার কষ্ট হয় খুব।
তবু- মাঝে মধ্যে যখন লোডশেডিং হয়- চাঁদের আলোর সর যখন- পুরাণ ঢাকা’র পুরনো রাস্তাগুলিকে ঢেকে দেয়- ছেঁড়া কাঁথার মতন।
আমি পুরনো একজন মানুষ- বড় হয়ে যাওয়ার যত যন্ত্রণা নিয়ে সেই রাস্তায় নিজেকে নিয়ে যাই। …
মেয়ে টু দি পাওয়ার ইনফিনিটি- ৭ (প্রায় শেষ পর্ব)
In মেয়ে-কথন on মে 9, 2008 at 1:27 অপরাহ্ন
ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা স্বভাবিকভাবেই খারাপ হল। ছয় সাবজেক্টের মধ্যে দুই সাবজেক্টে ফেল করলাম আর এক সাবজেক্টে তেত্রিশ পেলাম। বাবা-মা আমাকে বংশের কুলাঙ্গার বলে ঘোষণা দিল আর কম্পিউটার বাসা থেকে বিদায় করা হবে বলে হুমকি দিল। এদিকে পরীক্ষায় খারাপ করা নিয়ে আমার বিন্দুমাত্র অনুভূতি হল না। মেয়েবিহীন জীবনযাপনের দুঃখে আমার সকল প্রকার অনুভূতি চাপা পড়ে গেছে। …
ফজলে আলী খান স্যার
In স্মৃতিচারণ on মে 9, 2008 at 1:16 অপরাহ্ন
একঃ অপরাধ
ক্লাস এইট। ২০০০ সাল।
আমরা সবাই ক্লাসরুমে উত্তেজনা নিয়ে বসে আছি। উত্তেজনার কারণ এখন ফজলে আলী খান স্যারের কৃষি শিক্ষা ক্লাস। ক্যাডেট কলেজের একটা নিয়ম হচ্ছে- যে স্যারের ক্লাস হবে তাঁর নামের ইংরেজী আদ্যক্ষর ব্ল্যাক বোর্ডের একটা বিশেষ জায়গায় লিখে দিতে হয়। সে হিসেবে ফজলে আলী খান স্যারের নাম যা হওয়ার কথা আমরা …
আড়াল
In Uncategorized on মে 9, 2008 at 1:05 অপরাহ্ন
ভদ্রলোক বারান্দায় আরাম কেদারাতে বসে খবরের কাগজ পড়ছিলেন। সকাল আটটার মত হবে। মেঘেদের আজ বুঝি ছুটি হয়েছে। কয়েক ফোঁটা রোদ্দুর এসে খবরের কাগজের অক্ষরের সাথে মিশে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে এসে বারান্দার সামনে দাঁড়াল। হাতে একটা কাগজ। ভদ্রলোক বিরক্ত হলেন। নীচ তলায় বাসা হওয়ায় এই এক সমস্যা। যখন তখন ভিক্ষুক-টিক্ষুক এসে হাত বাড়িয়ে দেয়। ভদ্রলোক বিরক্তি না চেপেই বললেন… …